শুক্রবার, জুন ২৬, ২০২৬

টেইলর সুইফট ‘সংরাইটার্স হল অব ফেম’-এ স্থান পেলেন

পাঠক প্রিয়

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

অনলাইন ডেস্ক 

বিশ্বসংগীতের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হলো পপ সুপারস্টার টেইলর সুইফটের নামের সঙ্গে। গীতিকারদের সর্বোচ্চ সম্মান ‘সংরাইটার্স হল অব ফেম’ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ৩৬ বছর বয়সে টেইলর সুইফট ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই মর্যাদাপূর্ণ সংস্থায় জায়গা পেলেন। এর আগে কৃতিত্ব অর্জন করেছিলেন সোল কিংবদন্তি স্টিভ ওয়ান্ডার, যিনি মাত্র ৩৩ বছর বয়সে এই সম্মান পেয়েছিলেন।

সংগঠনটি জানিয়েছে, আগামী ১১ জুন নিউ ইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেল-এ জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে টেইলরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে।

এ বছর সংরাইটার্স হল অব ফেমে টেইলর সুইফটের সঙ্গে অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্সকেও সংযুক্ত করা হয়েছে। সিবিএস মর্নিংস-এ সংস্কৃতি বিশ্লেষক অ্যান্থনি ম্যাসন মন্তব্য করেছেন, “তারা মূলত আমাদের জীবনের শব্দবলি লিখেছেন। তাদের গানেই আমরা নাচি, কাঁদি কিংবা আনন্দে মেতে উঠি।”

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থায় জায়গা পেতে হলে গীতিকারের প্রথম গান প্রকাশের অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং “কালজয়ী” গানের তালিকা থাকা বাধ্যতামূলক। টেইলর সুইফট ইতোমধ্যেই এই শর্ত পূরণ করেছেন। তিনি ১৪টি গ্র্যামি জিতেছেন, যার মধ্যে চারবার পেয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ শিরোপা।

বিলবোর্ডের তথ্যমতে, তার সাম্প্রতিক অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রথম সপ্তাহেই আধুনিক যুগের যেকোনো অ্যালবামের চেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়েছে। এছাড়া ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ কপি বিক্রি হয়েছে এবং এটি বিলবোর্ডের শীর্ষে রয়েছে।

২০২৫ সালের মে মাসে টেইলর সুইফট ঘোষণা করেন, দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি তার প্রথম ছয়টি অ্যালবামসহ সব মাস্টার রেকর্ডিংয়ের পূর্ণ মালিকানা ফিরে পেয়েছেন।

এই অর্জনের মাধ্যমে টেইলর সুইফট শুধুমাত্র একজন সফল গায়িকা নয়, বরং একজন প্রভাবশালী গীতিকার হিসেবেও বিশ্বসংগীতে স্থান করে নিয়েছেন।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ