রবিবার, আগস্ট ৩০, ২০২৬

জ্বালানি খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানোর আলোচনা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশের স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড উন্নয়ন এবং এলএনজি ও এলপিজি সরবরাহে মার্কিন জ্বালানি সমাধান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ