
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫: জেলা জজ এবং অধস্তন আদালত বা ট্রাইব্যুনালসমূহে রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডের ১,১৫২টি শূন্যপদে নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC) নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদগুলোতে যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত যোগ্যতা ও বয়সসীমা পূরণ করতে হবে।
আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৫। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে পারবেন।
কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং অন্যান্য নির্বাচনী ধাপ থাকছে। প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য নিয়মিত ওয়েবসাইট আপডেট মনিটর করতে বলা হয়েছে।
পদের নাম ও বিবরণ—
১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৮৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২. বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ৩৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৫৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. গাড়িচালক
পদসংখ্যা: ২২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ; মোটরগাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে; অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. জারিকারক
পদসংখ্যা: ১৫৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)


