বুধবার, মে ২৭, ২০২৬

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা

পাঠক প্রিয়

বিশেষ প্রতিবেদক : জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।

ভাষণে অধ্যাপক ইউনূস জানান, জুলাই জাতীয় সনদে বর্ণিত রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation – PR) পদ্ধতিতে। এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো জাতীয় পর্যায়ে প্রাপ্ত ভোটের আনুপাতিক ভিত্তিতে আসন পাবে, যা সংসদে জনগণের বহুমাত্রিক মতামতের প্রতিফলন ঘটাবে।

প্রধান উপদেষ্টা বলেন, “এই ব্যবস্থা রাজনীতিতে অন্তর্ভুক্তি ও ভারসাম্য নিশ্চিত করবে। কোনো দলই আর সম্পূর্ণভাবে এককভাবে ক্ষমতার নিয়ন্ত্রণে থাকবে না; বরং জনগণের ভোটের প্রতিফলন অনুযায়ী ক্ষমতা বণ্টন হবে।”

এর আগে আজ সকালেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে। বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের পদ্ধতি ও কাঠামো অনুমোদন করা হয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্বপালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে।

সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

ভাষণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভায় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে বলে জানান প্রধান উপদেষ্টা।

সূত্র: প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ