অনলাইন ডেস্ক

ইদানীং অনেকেরই গুগল জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটছে। যেহেতু ই-মেইল এখন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তাই এটি সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। জি-মেইল অ্যাকাউন্টে ব্যক্তিগত ও পেশাদার তথ্য থাকে, যা নিরাপত্তাহীন হলে গুরুতর ক্ষতি হতে পারে।
আপনার মেইল অন্য কেউ ব্যবহার করছে কি না, কিভাবে বুঝবেন
-
অ্যান্ড্রয়েড ফোন থেকে পরীক্ষা:
-
ফোনের Settings → Google → Manage your Google Account তে যান।
-
স্ক্রিনে Security বিভাগে যান।
-
Your devices → Manage all devices এ ক্লিক করুন।
-
এখানে দেখা যাবে কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ ইন আছে।
-
যদি কোনো অচেনা ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দেখা যায়, সাইন আউট করুন।
-
সতর্কতার সংকেত:
-
অচেনা জায়গা থেকে লগ ইন দেখা।
-
আপনি না পড়া মেইল ইতিমধ্যেই পড়া হয়ে গেছে।
-
হঠাৎ করে ট্র্যাশ বা স্প্যাম বক্সে প্রচুর মেইল জমা।
-
কোথাও রেজিস্ট্রেশন না করেও মেইল পাওয়া।
-
-
এসব লক্ষ করলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ
-
অচেনা ডিভাইস থেকে সাইন আউট করুন।
-
নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন।
-
অচেনা বা অল্প পরিচিত ডিভাইসে অ্যাকাউন্ট লগ ইন করবেন না।
-
টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification) চালু করুন।
-
এটি হ্যাকারদের জন্য অতিরিক্ত বাধা সৃষ্টি করে।
-
টু-স্টেপ ভেরিফিকেশন চালু করার ধাপ
-
জি-মেইল বা গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
-
Security → 2-Step Verification এ যান।
-
নির্দেশনা অনুযায়ী মোবাইল বা অথারাইজড ডিভাইস যুক্ত করুন।
-
সবশেষে ON করুন।
জি-মেইল হ্যাকিং প্রতিরোধের জন্য সতর্ক থাকা, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, অচেনা ডিভাইস থেকে লগ আউট এবং টু-স্টেপ ভেরিফিকেশন চালু করা অপরিহার্য। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখা সহজ হবে।


