শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

জামায়াত প্রার্থীদের সম্পদ ও মামলা: অধিকাংশ কোটিপতি, মামলাশূন্য প্রার্থী ৮ জন

পাঠক প্রিয়

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, অধিকাংশ প্রার্থীই কোটিপতি হলেও প্রায় অর্ধেক প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। দীর্ঘ দেড় দশকে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা হওয়ার প্রেক্ষাপটে জামায়াতের একাধিক প্রার্থীর মামলাশূন্য থাকা বিষয়টি রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

হলফনামা অনুযায়ী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াতের প্রার্থী ফরিদুল আলম ১২ কোটি ১৫ লাখ টাকার সম্পদের মালিক। তার বিরুদ্ধে কোনো মামলা বা ঋণের তথ্য নেই। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রার্থী মো. শাহজাহান মঞ্জুরের সম্পদের পরিমাণ ২ কোটি ১২ লাখ টাকা। চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী এ কে এম ফজলুল হকের সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৩ লাখ টাকা হলেও দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী এটিএম রেজাউল করিমের সম্পদের পরিমাণ ৪ কোটি ৭০ লাখ টাকা এবং চট্টগ্রাম-৮ আসনের মো. আবু নাসেরের সম্পদের পরিমাণ ২ কোটি ৫৯ লাখ টাকা। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন ১ কোটি ৬৭ লাখ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন; তার নামেও কোনো মামলার তথ্য নেই। একইভাবে চট্টগ্রাম-১ আসনের ছাইফুর রহমান ও চট্টগ্রাম-১৩ আসনের মাহমুদুল হাসানের বিরুদ্ধেও কোনো ফৌজদারি মামলার তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্যও উঠে এসেছে। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী) আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী তার হলফনামায় ৪৭টি মামলার কথা উল্লেখ করেছেন, তবে সবকটিতেই তিনি খালাস পেয়েছেন। চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে একসময় ৭১টি মামলা ছিল, বর্তমানে ৯টি মামলা চলমান রয়েছে; তার ঘোষিত সম্পদের পরিমাণ ২ কোটি টাকা।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা ছিল, যা ২০১৬ সালে নিষ্পত্তি হয়েছে। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা। চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে ১২টি মামলা ছিল, যার মধ্যে একটি বর্তমানে তদন্তাধীন; তার সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ টাকা। চট্টগ্রাম-১১ আসনের শফিউল আলমের বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন থাকলেও আগে দায়ের হওয়া ৩২টি মামলায় তিনি খালাস পেয়েছেন।

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিকের অস্থাবর সম্পদের পরিমাণ ৪৩ লাখ ৮৪ হাজার টাকা। তার বিরুদ্ধে ২৯টি মামলা থাকলেও ১৯টিতে তিনি খালাস পেয়েছেন। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে জামায়াত জোটের প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক ৩ কোটি ৩৯ লাখ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তবে ১ লাখ ৮০ হাজার টাকার ঋণ রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে যেখানে ব্যাপক মামলা হয়েছে, সেখানে জামায়াতের একাধিক প্রার্থীর মামলাশূন্য থাকা বিষয়টি ব্যতিক্রমী। তবে তারা বলছেন, বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধানের প্রয়োজন রয়েছে এবং নির্বাচন কমিশনের উচিত হলফনামায় দেওয়া তথ্যের যথাযথ যাচাই নিশ্চিত করা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ