শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

জানাজার আগে তারেক রহমানের আবেগঘন বক্তব্য, মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর আগে আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং মরহুমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, “কারো কাছে যদি মরহুমা খালেদা জিয়ার কোনো ঋণ থেকে থাকে, তাহলে আমাকে জানাবেন। আমি অবশ্যই তা পরিশোধের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “একই সঙ্গে তার কোনো ব্যবহারে বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে, মায়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।”

তারেক রহমানের এই বক্তব্যে জানাজাস্থলে উপস্থিত হাজারো মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়। এরপর বেলা তিনটার পর লাখো মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ এই জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণ অংশ নেন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান তারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ