রবিবার, জুন ২৮, ২০২৬

জাতীয় নির্বাচনে নতুন চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম: দেবপ্রিয় ভট্টাচার্য

পাঠক প্রিয়

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু...

অনলাইন ডেস্ক

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনে নতুন ও বড় উপাদান হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকে চিহ্নিত করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, এআইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা ও ঘৃণা ছড়ানো হচ্ছে, কিন্তু এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের কোনো কার্যকর উদ্যোগ বা সদিচ্ছা পরিলক্ষিত হচ্ছে না।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা’ শীর্ষক ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম একটি নতুন বাস্তবতা। এর মাধ্যমে বিভ্রান্তি, ঘৃণা ও সহিংসতা ছড়ানো হচ্ছে। অথচ নির্বাচন কমিশন বা সরকার—কেউই এর অপব্যবহার বন্ধে কার্যকর কিছু করতে পারছে না।”

ডিজিটালাইজেশনের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি সমাজকে অনেক ক্ষেত্রে প্রগতিশীল করলেও একই সঙ্গে নতুন ধরনের বৈষম্যও সৃষ্টি করছে। একদিকে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, অন্যদিকে প্রথাগত কর্মসংস্থানের ওপর চাপ বাড়ছে।

ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আগস্ট মাসের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত থেকেই বোঝা যায়, বর্তমান সময়ে ইন্টারনেট কতটা অপরিহার্য হয়ে উঠেছে। একই সঙ্গে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ছিল একটি নৈতিক পরাজয়ের প্রতিফলন।”

ড. দেবপ্রিয় আরও বলেন, ডিজিটাল পদ্ধতির ব্যবহারে কিছু ক্ষেত্রে দুর্নীতি কমেছে, তবে এই অর্জন টেকসই করতে হলে কাঠামোগত সংস্কার প্রয়োজন। তিনি একটি একীভূত জাতীয় তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যা নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না রেখে একটি স্বায়ত্তশাসিত, নজরদারিভিত্তিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত।

তিনি বলেন, নতুন সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সকে আগামী সরকারকে বৈধতা দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে ডিজিটাল নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিশ্চিতে কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে জনগণের সামনে স্পষ্ট অবস্থান তুলে ধরা প্রয়োজন।

সেমিনারে বক্তারা ডিজিটাল অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ