মঙ্গলবার, জুন ২, ২০২৬

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া ৪৬০ কোটি ডলার

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক 

জাতিসংঘ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বকেয়া বাজেটের কত অংশ এবং কবে পরিশোধ করবে—এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের অপেক্ষায় রয়েছে সংস্থাটি। গত সপ্তাহে ওয়াশিংটন কয়েক সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে অর্থপরিশোধের আশ্বাস দেওয়ার পর সোমবার এ কথা জানানো হয়।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া বিবৃতি সংস্থা পর্যবেক্ষণ করছে। তিনি জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস এ বিষয়ে কিছুদিন ধরে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে জাতিসংঘের বাজেট কন্ট্রোলারও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।
ডুজারিক বলেন, সংস্থাটি এখন জানতে চায়—ঠিক কখন এবং কত পরিমাণ বকেয়া অর্থ পরিশোধ করা হবে।

এর আগে গত ২৮ জানুয়ারি সদস্য রাষ্ট্রগুলোকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, বকেয়া আদায় না হলে সংস্থাটি ‘আসন্ন আর্থিক ধসের’ ঝুঁকিতে পড়তে পারে।

জাতিসংঘ কর্মকর্তাদের তথ্যমতে, সংস্থাটির নিয়মিত বাজেটে অনাদায়ী বকেয়ার ৯৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছে পাওনা। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত নিয়মিত বাজেটে যুক্তরাষ্ট্রের বকেয়া রয়েছে ২১৯ কোটি ডলার। এছাড়া শান্তিরক্ষা মিশনের জন্য আরও ২৪০ কোটি ডলার এবং ট্রাইব্যুনালগুলোর জন্য ৪ কোটি ৩৬ লাখ ডলার বকেয়া রয়েছে।

কর্মকর্তারা জানান, গত বছর নিয়মিত বাজেটে কোনো অর্থ পরিশোধ করেনি যুক্তরাষ্ট্র। ফলে ২০২৫ সালের বকেয়া ৮২ কোটি ৭০ লাখ ডলার এবং ২০২৬ সালের জন্য নির্ধারিত ৭৬ কোটি ৭০ লাখ ডলারসহ পুরনো বকেয়া মিলিয়ে মোট দেনা ৪৬০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

গত শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, খুব শিগগিরই প্রাথমিক কিস্তি হিসেবে একটি অর্থপরিশোধ দেখা যাবে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক বকেয়ার উল্লেখযোগ্য অংশের ডাউন পেমেন্ট হবে।

এই অর্থ গত বছরের নাকি ২০২৬ সালের নাকি দুই বছরেরই বকেয়া—এ প্রশ্নের জবাবে ওয়াল্টজ বলেন, সাধারণভাবে এটি বকেয়া পরিশোধের অংশ হবে এবং একই সঙ্গে কিছু সংস্কারের স্বীকৃতি হিসেবেও দেওয়া হবে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ