রবিবার, আগস্ট ২৩, ২০২৬

জাতিসংঘের ব্রিফিং: নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তার সারসংক্ষেপ উপস্থাপন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্রিফিং আয়োজন করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিফিংয়ে নির্বাচন কমিশনকে জাতিসংঘের পক্ষ থেকে চালু থাকা ও সম্ভাব্য কারিগরি সহায়তার সারসংক্ষেপ তুলে ধরা হয়। এতে বিশেষভাবে উল্লেখ করা হয় ‘ব্যালট প্রকল্প’, যার মাধ্যমে নির্বাচন কমিশনের সক্ষমতা ওস্বচ্ছতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব বিষয়ে সহযোগিতা তুলে ধরা হয়

১. নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি

  • নির্বাচন ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন

  • কারিগরি ও প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণ

২. নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ

  • প্রযুক্তিনির্ভর ও আধুনিক নির্বাচনি প্রক্রিয়া ব্যবস্থাপনা

৩. ভোটার ও নাগরিক শিক্ষা

  • ভোটারদের জন্য সচেতনতা কার্যক্রম

  • প্রান্তিক জনগোষ্ঠী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ কর্মসূচি

৪. প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সরবরাহ

  • নির্বাচনী উপকরণ ও লজিস্টিক সহায়তা

  • নির্বাচনের দিনে ব্যবহারের জন্য কারিগরি সরঞ্জাম

৫. অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা

  • সকল রাজনৈতিক দল, নারী, সংখ্যালঘু ও প্রতিবন্ধী ভোটারদের অন্তর্ভুক্তি বৃদ্ধির উদ্যোগ

  • নির্বাচন তথ্যের স্বচ্ছতা নিশ্চিতকরণ

জাতিসংঘ জানিয়েছে, এসব সহায়তার উদ্দেশ্য হলো বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও অংশগ্রহণ বৃদ্ধি করা, যাতে সব দলের আস্থা নিশ্চিত করা যায়।

ব্রিফিং শেষে জাতিসংঘের পক্ষ থেকে একটি বিস্তারিত প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর নিকট হস্তান্তর করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ