বুধবার, আগস্ট ১২, ২০২৬

জনপ্রিয় গায়ক জেনস সুমনের ইন্তেকাল

পাঠক প্রিয়

সাংস্কৃতিক প্রতিবেদক 

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক ঈসা খান দূরে। হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামে নেওয়া হয়েছে। সেখানে মরদেহের গোসলসহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের দাফন ও জানাজার তারিখ ও সময় জানা যায়নি। তবে তাঁর মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে এবং সঙ্গীতপ্রেমীদের মধ্যে গভীর দুঃখ প্রকাশ করা হচ্ছে।

জেনস সুমন নব্বই দশকে একাধিক হিট গান উপহার দিয়ে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে “একটা চাদর হবে”, যা আজও শ্রোতাদের হৃদয়ে বেঁচে আছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ