মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

চীনের ৩০ হাজার মাস্ক ও ১৮ হাজার পিপিই উপহার

পাঠক প্রিয়

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের জন্য প্রথম থেকে প্রয়োজনীয় কিটসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি দিচ্ছে চীন। তারই থারাবাহিকতা এবার বাংলাদেশের জন্য ৩০ হাজার করোনা শনাক্তের কিট ও চিকিৎসকদের জন্য ১৮ হাজার পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) পাঠিয়েছে চীন। বৃহস্পতিবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থা চীনা দূতাবাস।

বার্তায় জানানো হয়, কোভিড-১৯ এর বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধে চীন সরকার এবং চীনের জগন সর্বদাই বাংলাদেশের পক্ষে এবং আরো প্রাণ বাচাতে দৃঢ় সমর্থন দিয়ে আসছে। ইতোমধ্যেই ৩০,০০০ করোনা সনাক্তকরণ কিট এবং ১৮,০০০ চিকিৎসা প্রতিরক্ষামূলক পোশাক বহনকারী উড়োজাহাজটি গতকাল রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল। এরপর দ্বিতীয় দফায় বাংলাদেশের জন্য দশ হাজার টেস্টিং কিট, দশ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ মেডিকেল সরঞ্জাম পাঠায় চীন সরকার। এরপর বেশ কয়েকবার দেশের বিভিন্ন মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য করেনার চিকিৎসা সামগ্রী পাঠিয়ে যাচ্ছে চীন।

চীন সরকার ছাড়াও দেশটির ইকমার্স ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বাংলাদেশকে দুই দফা করেনার চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে ছিল মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক (পিপিই)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনা শনান্ত হলেও অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করে ফেব্রুয়ারিতে। চীনে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় চীনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে দেশটিকে ১০ লাখ হাতমোজা, পাঁচ লাখ মাস্ক, এক লাখ ৫০ হাজার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার জুতার কাভার ও আট হাজার গাউন উপহার দেয় বাংলাদেশ। -ঢাকাটাইমস

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ