শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক

পাঠক প্রিয়

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

চীনের শীর্ষ পররাষ্ট্র কর্মকর্তা ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার (১৯ জুন) চীনের পররাষ্ট্র বিষয়ক কমিশনের সঙ্গে রুদ্ধদ্বার এই বৈঠক হয় ব্লিঙ্কেনের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের একটি সরকারি অতিথি ভবনে ব্লিঙ্কেনকে অভ্যর্থনা জানান ওয়াং ই। এ সময় দু’জন করমর্দন করেন। পরে নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে আলোচনার টেবিলে বসেন তারা। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এ বৈঠকে উঠে আসে চলমান নানা ইস্যু।
এর আগে রোববার (১৮ জুন) চীনের পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেকোনো বিষয়ে ভুল ধারণা এবং ভুল বোঝাবুঝির ঝুঁকি কমাতে উভয়পক্ষের মধ্যে সবসময় কূটনীতি এবং অন্যান্য সব ধরনের যোগাযোগের মাধ্যম খোলা রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তবসম্মত ও গঠনমূলক স্থিতিশীল সম্পর্ক তৈরিতে চীনের আশ্বাস

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক, বাস্তবসম্মত এবং স্থিতিশীল সম্পর্ক গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি চীনের মৌলিক ইস্যু যেমন তাইওয়ান নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, এটি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য ঝুঁকি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও জানান, অ্যান্টনি ব্লিঙ্কেন শিন গ্যাংকে ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানিয়েছেন দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে। এ ছাড়া তারা এরপর নিয়মিত বিরতিতে সুবিধাজনক সময়ে বারবার পরস্পরের দেশ ভ্রমণের বিষয়ে সম্মত হয়েছেন।

এদিকে আজ সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক, অগ্রগতির আশা কম

অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল দুই দিনের সফরে চীন যান। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো শীর্ষ মার্কিন কূটনীতিক বেইজিং সফর করছেন।

চলতি বছর ফেব্রুয়ারিতে চীন সফরে যাওয়ার কথা ছিল ব্লিঙ্কেনের। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও ভূপাতিতের ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে স্থগিত করা হয় ওই সফর।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ