শনিবার, মে ৩০, ২০২৬

চীনা সামরিকদের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন পাইলটকে গ্রেফতার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে সাবেক এয়ার ফোর্স কর্মকর্তা ও এলিট ফাইটার পাইলট জেরাল্ড ব্রাউনের বিরুদ্ধে চীনের সামরিক পাইলটদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বুধবার এই তথ্য জানিয়েছে।

৬৫ বছর বয়সী ব্রাউন একসময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ–৩৫ লাইটনিং টু-এর প্রশিক্ষক ছিলেন। সাবেক এয়ার ফোর্স মেজর হিসেবে ২৪ বছর দায়িত্ব পালনের সময় তিনি একাধিক যুদ্ধ মিশনের নেতৃত্ব দিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ–সংক্রান্ত সংবেদনশীল ইউনিটের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, ব্রাউন অনুমোদন ছাড়া চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়েছিলেন, যা দেশবিরোধী কার্যকলাপ হিসেবে ধরা হচ্ছে। এফবিআইয়ের কাউন্টারইন্টেলিজেন্স ডিভিশনের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি বলেন, “ব্রাউন তার দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছেন। যাদের সুরক্ষার শপথ তিনি নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই লড়াই করার জন্য তিনি চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন।”

বিচার বিভাগ জানায়, ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বর মাসে চীনে গিয়েছিলেন এবং ফেব্রুয়ারি ২০২৬-এর শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ফিরে আসা পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন। প্রশিক্ষণ প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছিলেন চীনা নাগরিক স্টিফেন সু বিন, যিনি আগে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে সামরিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছেন।

মার্কিন আদালতের বক্তব্যে বলা হয়েছে, ব্রাউনের মামলার পরিস্থিতি সাবেক মেরিন কর্পস পাইলট ড্যানিয়েল ডাগানের মামলার সঙ্গে অনেকটা মিল রয়েছে। ডাগানও চীনা সামরিকদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন।

পশ্চিমা দেশগুলো পূর্বেই সতর্কবার্তা জারি করেছে যে, চীন সক্রিয়ভাবে তাদের সামরিক সক্ষমতা বাড়াতে পশ্চিমা দেশগুলোর বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা করছে। নোটিশে বলা হয়েছে, অনুমোদন ছাড়া বিদেশি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ বা বিশেষজ্ঞ সেবা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সিভিল ও ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে হবে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ