রবিবার, আগস্ট ৯, ২০২৬

চিরকুটের প্যাকেজ অফার নিলামে বিক্রি

পাঠক প্রিয়

অলাভজনক দাতব্য নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’ এর মাধ্যমে চিরকুটের একটা প্যাকেজ অফার বিক্রি হয় ১০ লাখ টাকায়। তাদের ড্রামার পাভেলের ড্রামস কিট, গিটারিস্ট ইমনের ম্যান্ডালিন এবং সুমির বহু বছরের দেশ বিদেশের কনসার্টের স্টেজের সঙ্গী তার নাকের নথটি নিলামে বিক্রি হয়। অস্ট্রেলিয়ান প্রবাসী জায়েদি সজীব এর স্বত্বাধিকারী কোম্পানি এবিসিএক্স এগুলো কিনে নেয়। বিড ৩ লক্ষ টাকা থেকে শুরু হলেও প্রথমেই এটার দাম এক লাফে ৩ লাখ ৩৩ হাজার অফার করেন আমেরিকান প্রবাসী তারেক নামের একজন। তিনি জানান এই উছিলায় উনি বিদেশের মাটিতে বসে দেশের জন্য কিছু একটা করার সুযোগ মিস করতে চান না।

১ ঘণ্টার এই পর্বে প্রতি মুহূর্তে বিড বাড়তে থাকে। দুবাই থেকে দীদার নামের এক প্রবাসী তার বোনের জন্য এই প্যাকেজটি কেনার তাগিদে ৪ লাখ টাকা বিড করেন। তারপর আস্তে আস্তে সেই বিড বাড়তেই থাকে। প্রচুর প্রাইভেট বিডার ছাড়াও একটি ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট ক্লাব এবং একটা গার্মেন্টস প্রতিষ্ঠানও অংশগ্রহণ করেন এই বিডে।

সবাইকে ছাড়িয়ে অস্ট্রেলিয়া প্রবাসী জায়েদি সজীব এর স্বত্বাধিকারী কোম্পানি এবিসিএক্স নামের কোম্পানিটি নির্ধারিত সময়ের মাঝে ১০ লক্ষ টাকায় বিডটা শেষ করেন।

এই নিলাম হতে প্রাপ্ত টাকা স্পৃহা ফাউন্ডেশন এবং টাঙ্গাইলের ‘ক্লিন টাঙ্গাইন’ নামে দুইটা প্রতিস্থানে ডোনেট করার ইচ্ছা পোষণ করেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ