সোমবার, মে ২৫, ২০২৬

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে সাতকানিয়ায় অবরোধ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রবিবার সকাল ৯টা থেকে উপজেলার কেরানিহাট এলাকায় শতাধিক মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই সময়ে সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে বা আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কটি প্রশস্ত করে ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের ভাষ্য, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা সত্ত্বেও সমাধানের পথে বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন। দ্রুত মহাসড়ক উন্নীতকরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে দুর্ঘটনা রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বিক্ষোভকারীরা।

অবরোধ চলাকালে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ