মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

গ্রেটার নয়ডায় ভাড়া বাসা থেকে বাংলাদেশের এক ছাত্রের লাশ উদ্ধার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বেটা–১ সেক্টরের একটি ভাড়া বাড়ি থেকে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনআইইউ) শিক্ষার্থী ছিলেন। নিহত শাহরিয়ার বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় বাড়ির মালিক তার কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ করেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি শাহরিয়ারকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় বেটা–২ থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। ফরেনসিক টিমও এসে কক্ষটি পরীক্ষা করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শাহরিয়ারের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাটি নিয়ে এনআইইউ শিক্ষার্থীদের মধ্যে শোক নেমে এসেছে। কেন তিনি আত্মহত্যা করলেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত চলছে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ