মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

গ্রিসে নদীপথে অনুপ্রবেশের চেষ্টায় পেট্রল পান করে দুই বাংলাদেশির মৃত্যু

পাঠক প্রিয়

গ্রিস প্রতিনিধি

গ্রিসে অবৈধভাবে নদীপথে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। মানবপাচারকারীদের ছোট নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তীব্র শীত, ক্ষুধা ও পানির সংকটে তাদের জীবন ঝুঁকির মুখে পড়ে। এর মধ্যেই পানির অভাবে বোতলে থাকা পেট্রলকে পানি ভেবে পান করায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং অনেকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত দুই বাংলাদেশি হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।

দূতাবাস সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রায় ৪০ জন বাংলাদেশি। যাত্রাপথে নৌকার গায়ে ছিদ্র হলে পানি ঢুকতে শুরু করে। সঙ্গে কোনো খাবার বা পর্যাপ্ত পানীয় জল ছিল না। পরপর দুই দিন অনাহারে ও পানির অভাবে অনেকেই অসহায় পরিস্থিতিতে পড়ে যান।

চরম তৃষ্ণার মুহূর্তে বোতলে থাকা পেট্রলকে পানি ভেবে পান করেন কয়েকজন। এতে তারা দ্রুত অচেতন হয়ে পড়েন। গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনেকেই। পরে গ্রিস কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ নৌকাটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান চালায় এবং সবাইকে হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছে দূতাবাস।

মানবপাচারকারীদের এমন অমানবিক ও বিপজ্জনক পথ বেছে নেওয়ার কারণে নিয়মিতই বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা প্রাণ হারাচ্ছেন—এমন মন্তব্য করে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে দূতাবাস।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ