
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে শাখা ভবন থেকে ধোঁয়া ও আগুন দেখে আশপাশের লোকজন ছুটে আসে এবং খবর দেয় ফায়ার সার্ভিসে। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাংকের কিছু আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ভল্টে থাকা টাকা নিরাপদ রয়েছে।
গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখা ব্যবস্থাপক জানান, দুর্বৃত্তরা জানালা ভেঙে ভেতরে পেট্রল ঢেলে আগুন দেয়। সকালে ব্যাংকের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ বলছে, কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে ব্যাংক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


