শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

গোবিন্দের আপত্তি ‘গোবিন্দা নাম মেরা’ ছবির নাম ও কাহিনিকে কেন্দ্র করে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

বলিউডে বিতর্ক নতুন কিছু নয়। তবে কখনো কখনো সেই বিতর্ক ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায়। ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন veteran অভিনেতা গোবিন্দ। সম্প্রতি তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন করণ জোহর প্রযোজিত ২০২২ সালের ছবি ‘গোবিন্দা নাম মেরা’ নিয়ে।

এক সাক্ষাৎকারে গোবিন্দ স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো অনুমতি ছাড়াই তার নাম ব্যবহার করা হয়েছে ছবির শিরোনামে, যা তিনি মোটেও হালকাভাবে নিতে পারছেন না। অভিনেতার কথায়,

“কেউ আমার নাম ব্যবহার করে একটা গোটা ছবি বানিয়ে ফেলেছিল… আমার তো মনে হয় ওই ছবিটা করণ জোহরই বানিয়েছিল।”

শশাঙ্ক খৈতান পরিচালিত ওই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। গল্পে দেখা যায়, এক কোরিওগ্রাফার তার স্ত্রী ও প্রেমিকার মাঝখানে আটকে পড়ে এবং এর ফলে তৈরি হয় নানা জটিলতা। ভিকির বিপরীতে অভিনয় করেছিলেন ভূমি পেডনেকরকিয়ারা আদবানি। ছবিটি সরাসরি ডিজনি+হটস্টার ওটিটি-তে মুক্তি পেয়েছিল।

তবে গোবিন্দের আপত্তি শুধুই নামের সীমার মধ্যেই সীমাবদ্ধ নয়। ছবির গল্পের কাঠামো নিয়েও তার রয়েছে গভীর অসন্তোষ। অভিনেতার বক্তব্য,

“মজা সব জায়গায়, সবভাবে, সবসময় ভালো লাগে না।”
তিনি আরও অনুরোধ করেছেন, তার ব্যক্তিগত জীবনকে যেন এই ধরনের গল্পের ছায়ায় টানা না হয়।

প্রশ্ন ওঠেছে, হয়তো ছবির গল্পে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখছেন গোবিন্দ, নাকি শুধু নাম ব্যবহারের বিষয়টিকে অসম্মানজনক মনে করছেন তিনি। যদিও অভিনেতা সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি, তবে তার বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি বিষয়টি হালকাভাবে নিতে প্রস্তুত নন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ