শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

গরিব দেশগুলোর পাশে থাকার অঙ্গীকার নিচ্ছে বিল গেটস

পাঠক প্রিয়

করোনাভাইরাসের টিকা পেতে গরিব দেশগুলোর পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, করোনা বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে। বিশ্বের কোটি কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার মধ্যে ঢুকে পড়েছে। যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলেছে।

সোমবার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরটি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে পার করতে হচ্ছে। করোনা মহামারির ফলে বৈশ্বিক উন্নয়ন পিছিয়ে গেছে। বিশ্বের কোটি কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার মধ্যে ঢুকে পড়েছে। বিভিন্ন রোগ ও বৈষম্যে ভুগছে বহু পরিবার। অপুষ্টি বৃদ্ধি পেয়েছে। খুব কম শিশু টিকা পেয়েছে। ২০১৫ সালে জাতিসংঘ নির্ধারিত এক ডজনের বেশি স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্য ধীর গতিতে চলছে। তবে এর গবেষণা কাজ এগিয়ে চলছে।

বিশ্বের অন্যতম ধনী বিল গেটস বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্র অন্য যে কোনো দেশের চেয়ে নিজেদের প্রতি বেশি মনোনিবেশ করেছে। অথচ মহামারির এ সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে দক্ষতা ও উদারতা উভয় ক্ষেত্রেই তাদের কি আগের ভূমিকায় ফিরে আসা উচিত নয়? নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এ কথা বলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ