বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

গবেষকরা উদ্ভিদের “শ্বাসপ্রশ্বাস” চক্ষুসমক্ষে দেখাতে সক্ষম হলো

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের বিজ্ঞানীরা উদ্ভিদের পাতার ক্ষুদ্র ছিদ্র বা স্টোমাটা পর্যবেক্ষণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। স্টোমাটা হলো উদ্ভিদের ‘মুখ’, যা আলোকসংস্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং জলীয় বাষ্পের ক্ষয় নিয়ন্ত্রণ করে।

স্টোমাটা ইন-সাইট’ নামের এই যন্ত্রটি পাতার উপর থাকা স্টোমাটার কার্যপ্রণালী সরাসরি চাক্ষুষ করতে সাহায্য করে। এতে উচ্চ রেজুল্যুশনের কনফোকাল মাইক্রোস্কোপ, নিখুঁত গ্যাস-আদান-প্রদান পরিমাপক এবং উন্নত মেশিন লার্নিং সফটওয়্যার ব্যবহৃত হয়েছে। পরীক্ষার সময় পাতার একটি ছোট অংশকে নিয়ন্ত্রিত চেম্বারে রাখা হয়, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলো, কার্বন ডাইঅক্সাইড এবং পানি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়।

গবেষকরা ভিডিওতে দেখিয়েছেন কীভাবে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ও জলীয় বাষ্প নির্গত করে। আলো ও আর্দ্রতার পরিবর্তনের ফলে স্টোমাটার প্রতিক্রিয়ার সূক্ষ্ম কোষীয় পরিবর্তনও দৃশ্যমান হয়েছে।

ইউনিভার্সিটি অব ইলিনয়ের প্ল্যান্ট বায়োলজি বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু লিকি ফক্স বলেছেন, “আলো থাকলে স্টোমাটা খোলে, অন্ধকারে বন্ধ হয়। এর মাধ্যমে উদ্ভিদ আলোকসংস্লেষণ চালাতে পারে, আবার পানির অপচয়ও কমায়।”

গবেষণাটি ফসলের উন্নত জাত উদ্ভাবনে বিপ্লব ঘটাতে পারে। স্টোমাটার খোলা-বন্ধ নিয়ন্ত্রণকারী ভৌত ও রাসায়নিক সংকেত, স্টোমাটার ঘনত্বের প্রভাব এবং পানির দক্ষ ব্যবহার সম্পর্কিত নতুন তথ্য বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ।

বৃদ্ধি পেয়া এই জ্ঞান কৃষিতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ফসলের সহনশীলতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। প্রযুক্তিটি ইতিমধ্যেই পেটেন্ট হয়েছে, তবে বাণিজ্যিক ব্যবহারের জন্য এটি এখনও প্রস্তুত নয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী Plant Physiology-এ।

সূত্র: NDTV

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ