মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জেতা হলে জুলাই অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর, ১৮ জানুয়ারি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়ী হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ও পরিবর্তনের স্বপ্নের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে ওই সময় মানুষের মধ্যে যে পরিবর্তনের আশা তৈরি হয়েছে, তার প্রাতিষ্ঠানিক যাত্রাও শুরু হবে।

রবিবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট—দুটোর জন্যই সরকার এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। রাজনৈতিক দল, ভোটার, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল প্রধান স্টেকহোল্ডার যখন প্রস্তুত, তখন স্পষ্টভাবে বলা যায়—দেশ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুত।”

তিনি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ, যার মূল দাবি ছিল পরিবর্তন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হলেও রাষ্ট্রীয় দমন-পীড়ন ও বর্বরতার মুখে ছাত্র-জনতার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। সেই অভ্যুত্থানের মধ্য দিয়েই পরিবর্তনের স্পষ্ট দাবি উঠে আসে।”

উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারকে কেবল একটি নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং তিনটি প্রধান এজেন্ডা—সংস্কার, বিচার এবং নির্বাচন—বাস্তবায়নের জন্য বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে রেখে অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ৬টি কমিশনের সুপারিশের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, “জুলাই সনদ নিয়ে দীর্ঘ সময় ধরে সকল প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনার আলোকে গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। জুলাই সনদে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুপারিশ ছিল, সেগুলোকেই গণভোটে প্রশ্ন আকারে উপস্থাপন করা হয়েছে।”

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী (বিপিএম) এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ