অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুর ১টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন এবং চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র তিন নেতা। তারা হলেন—
-
দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা,
-
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,
-
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে এবং তার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিতভাবে বিভিন্ন পক্ষ খোঁজখবর নিচ্ছেন।


