বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ পাগল তরুণীকে

পাঠক প্রিয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড...

বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাসস মৌলভীবাজার, ১৮ জুন: মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী...

পল্টনে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ডিএমপির মিডিয়া...

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল...

বিচার বিভাগের স্বাধীনতা নাকি জবাবদিহিতাহীনতা: রাষ্ট্রের জন্য কোনটি অধিক বিপজ্জনক?

সুফি সাগর সামস্   গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতাকে একটি মৌলিক নীতি হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, বিচার বিভাগকে নির্বাহী...
দয়ারামপুরের আঁটি গ্রামে বাজারের কাছে স্কুল। স্কুলমাঠের পাশে শতবর্ষী বটগাছ। তারই এক কোণে সংসার পেতেছে শেফালি। মানসিক ভারসাম্যহীন শেফালির বয়স আর কত হবে, ২৫ বা ২৬। কবে, কোত্থেকে, কীভাবে শেফালি এই গ্রামে এসেছে, তা কারও জানা নেই। এ নিয়ে কারও ভাবনাও নেই। ক্ষুধাই শেফালির জগতের একমাত্র চিন্তা।
ক্ষুধাই শেফালির জগতের একমাত্র চিন্তা

ক্ষুধাই শেফালির জগতের একমাত্র চিন্তা

গ্রামের সব শ্রেণি-পেশার পুরুষ এক টুকরা পাউরুটি বা বিস্কুটের লোভ দেখিয়ে শেফালির সঙ্গে সম্পর্ক করে। বাদ যায় না গ্রামের চেয়ারম্যানও। শেফালির এসব নিয়ে ভাবনা নেই। সে কলা–রুটি পেয়েই খুশি। এভাবে একদিন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শেফালি। মুখোশ খুলে পড়ার চিন্তায় পড়ে যায় শেফালির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করা গ্রামের পুরুষেরা।

শেফালির সন্তান জন্ম নেয়। আর শেফালিকে ভুলিয়ে-ভালিয়ে ধর্ষণ করা প্রতিটি পুরুষই সেই শিশুর সঙ্গে নিজের চেহারার মিল পায়। তাই তারা প্রত্যেকেই শিশুটিকে হত্যা করতে উদ্‌গ্রীব হয়ে ওঠে। কিন্তু তত দিনে মা হয়ে বদলে গেছে শেফালি। তার জীবনের একমাত্র লক্ষ্য তার সন্তানকে রক্ষা করা। এরপর কী হয়, জানতে হলে দেখতে হবে ‘একটি শিশু এবং অগণিত পিতা’ নামের নাটকটি।

গ্রামের চেয়ারম্যান তোরাপ আলীর চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু

গ্রামের চেয়ারম্যান তোরাপ আলীর চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু 

এই নাটকের মধ্য দিয়ে লকডাউনের বিরতি শেষে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন ফারজানা ছবি। ক্যামেরার সামনে শেফালি হয়েছেন ব্যক্তিগত জীবনে দুই শিশুপুত্রের এই মা। নাটকটি নিয়ে প্রায় ছয় মাস পর ক্যামেরার সামনে দাঁড়ানো ফারজানা ছবি বলেন, ‘আমি প্রতিনিয়ত চরিত্রের আড়ালে বদলে অন্য মানুষ হয়েছি। তবে শেফালি চরিত্রটি আমার অভিনয়জীবনের এক দুর্দান্ত সংযোজন। অভিনয়ের সময় তো মনে থাকে না যে এটা করোনাকাল, এটা ধরা যাবে না, ওটা ছোঁয়া যাবে না। অথচ আমার চরিত্রটা মানসিক ভারসাম্যহীন নারীর। এমন একটা চরিত্র যা যা করে, তা-ই করেছি আমি।’

কলাকুশলীদের সঙ্গে ফারজানা ছবি

কলাকুশলীদের সঙ্গে ফারজানা ছবি 

গ্রামের চেয়ারম্যান তোরাপ আলীর চরিত্রে অভিনয় করা ফজলুর রহমান বাবু বললেন, গল্পটা বেশ জীবনঘনিষ্ঠ। এই সময়ে নাটকটির কাহিনিবিন্যাস এবং প্রতিটি চরিত্রের বিশ্লেষণ সত্যিই প্রশংসার দাবি রাখে।

নাটকটি পরিচালনা করেছেন আলমগীর সাগর ও আতিকুর রহমান। সিনেমা বানানোর স্বপ্নে বিভোর এই পরিচালকদ্বয় বললেন, ‘এখনকার অস্থির বাস্তবতায় নাটক মানে দাঁড়িয়েছে সেই চর্বিত চর্বণ, তথাকথিত প্রেম আর জোর করে হাসানো হাস্যরসাত্মক গল্প। এমন সময়ে একটি ভিন্নধারার বাস্তবধর্মী গল্প নিয়ে কাজ করাটা ঝুঁকিপূর্ণ আর চ্যালেঞ্জিংও বটে। তবে আমরা সেই চ্যালেঞ্জই নিতে চেয়েছি। একটি ভালো কাজের জন্য সবার আন্তরিকতা আর সহযোগিতা আমাদের স্পর্শ করেছে। এই দুর্যোগকালে অনেক মানুষের সঙ্গে মিলে কাজটা করা। বিশেষ করে, গ্রামের মানুষের সহযোগিতা ছাড়া কাজটা সম্ভব করা হতো না। আশা করছি, দর্শকদের ভালো একটা কাজ উপহার দিতে পারব।’

শিগগির দর্শকেরা নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখতে পারবেন।

সুত্রঃপ্রথম আলো।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ