মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কানাডার ক্যালগেরিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের মধ্যে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে পরিচিত করানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, প্রবাসী শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল রহমান। সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান বিজয় দিবসকে বাঙালি জাতির বীরত্বগাথার অবিস্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করে বলেন, এই দিনে বাঙালি জাতি বিশ্বে “বীর জাতি” হিসেবে আত্মপ্রকাশ করে এবং বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের সূচনা হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসে থাকলেও দেশের প্রতি ভালোবাসা হৃদয়ে ধারণ করা আমাদের কর্তব্য। নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো প্রবাসী সম্প্রদায়ের দায়িত্ব।

সন্ধ্যায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ সেন্টার। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মহান বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ