সোমবার, মে ১৮, ২০২৬

কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্কুল শিক্ষার্থী হামজা, ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে

পাঠক প্রিয়

দেশে আরও ১২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,৩০৩

অনলাইন ডেস্ক দেশে চলমান হাম প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের...

শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল পুনঃখনন, ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন

অনলাইন ডেস্ক শনিবার (১৬ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ...

মঙ্গলে খননের সময় রোভারে আটকে গেল ১৩ কেজির পাথর, নতুন অভিজ্ঞতায় নাসা

অনলাইন ডেস্ক মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখোমুখি হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর কিউরিওসিটি রোভার। খননের সময়...

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার...

ক্যানসারের থাবায় বিপর্যস্ত বাংলাদেশ, চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হচ্ছে পরিবার

বিশেষ প্রতিবেদন দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা। স্তন, ফুসফুস, জরায়ুমুখ, লিভার, মুখগহ্বর, খাদ্যনালি, পাকস্থলী ও রক্তের ক্যানসারসহ...

অনলাইন ডেস্ক

দেশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ব্যতিক্রমী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

টি কে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. আল-আমিন হামজা। ফার্স্ট রানার আপ হয়েছেন তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী রেদোয়ান ইবনে তাহের এবং সেকেন্ড রানার আপ হয়েছেন মাদ্রাসায়ে আবু হুরায়রা (রা.) তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী তাজ উদ্দিন।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটের হেড অফ বিজনেস, হেড অফ সেলসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্র জানায়, দেশের তরুণ প্রজন্মের মাঝে পবিত্র আল-কোরআনের বাণী ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ২২ ডিসেম্বর ২০২৫ দেশব্যাপী অডিশনের মাধ্যমে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে অংশ নেওয়া অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ৩০ জনকে নিয়ে শুরু হয় মূল পর্ব।

পুরো প্রতিযোগিতায় ছিল ৭টি রাউন্ড এবং মোট ২৭টি পর্ব। এতে স্কুল ও মাদ্রাসার ছেলে ও মেয়ে প্রতিযোগীরা একই মঞ্চে তিলাওয়াত পরিবেশন করে দর্শকদের প্রশংসা অর্জন করেন।

তিলাওয়াত মূল্যায়নের জন্য গঠন করা হয় অভিজ্ঞ বিচারক প্যানেল। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (IQRA)-এর প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অফ কোরআনিক সাইন্স অ্যান্ড ফনেটিক্স, বাংলাদেশের প্রধান ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী। বিচারক হিসেবে আরও ছিলেন হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী এবং ক্বারী বাসিরুদ্দিন।

অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল ৫টায় মাগরিবের আজানের পূর্বে চ্যানেল নাইন-এ প্রচারিত হয়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতার বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল। চ্যাম্পিয়ন পান ৩ লাখ টাকা, ফার্স্ট রানার আপ ২ লাখ টাকা এবং সেকেন্ড রানার আপ ১ লাখ টাকা। পাশাপাশি বিজয়ীদের জন্য ওমরাহ পালনের সুযোগ এবং বিভিন্ন গিফট হ্যাম্পার প্রদান করা হয়।

টি কে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক বলেন, দর্শকদের অভূতপূর্ব সাড়া আয়োজকদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।

আয়োজকরা মনে করছেন, এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ