বুধবার, আগস্ট ১২, ২০২৬

কোভিড-১৯ পরিস্থিতিতে ডিপিএস এসটিএস স্কুলের পদক্ষেপ

পাঠক প্রিয়

কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থমকে আছে। দেশজুড়ে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, তবে, এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস পরিচালনায় সামনের দিকে রয়েছে ডিপিএস এসটিএস স্কুল। এছাড়াও, এ সঙ্কটকালীন সময়ে, ডিপিএস এসটিএস স্কুল অভিভাবকদের সুবিধায় বেশ কিছু নির্দেশনার ঘোষণা দিয়েছে।

ইতিমধ্যেই, স্কুলটির পক্ষ থেকে বকেয়া টিউশন ফি সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়েছে। চলমান সাধারণ ছুটি শেষ হওয়ার পর দুই সপ্তাহের মধ্যে অভিভাবকরা বকেয়া টিউশন ফি পরিশোধ করতে পারবেন। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোনো টিউশন ফি বাড়ানো হবে না। এছাড়াও, বার্ষিক টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে ৪টি কিস্তি বাড়িয়ে ১০টি কিস্তি করা হয়েছে।

বিভিন্ন ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানগুলোর সাথে ০% ইএমআইতে (সুদবিহীন) ফি পরিশোধ করার বিষয়টির আলোচনাও চলমান রয়েছে। সাধারণ ছুটি চলাকালীন পরিবহন ফি বাবদ সংগ্রহ করা অর্থ পুনরায় কার্যক্রম শুরু হলে অভিভাবকদের প্রদান করা হবে।

এ নিয়ে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ (প্রিন্সিপাল) হর্ষ ওয়াল বলেন, ‘বিশ্বজুড়েই শিক্ষাব্যবস্থা একটি অভুতপ‚র্ব সময়ের সম্মুখীন। সকল সমস্যা মোকাবিলা করে ডিপিএস এসটিএস স্কুল অনলাইনের মাধ্যমে ধারাবাহিকভাবে উচ্চমানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করেছে। এ প্রতিক‚ল সময়ে আমরা আমাদের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সকল অংশীজনদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করছি।

ডিপিএস এসটিএস স্কুলে সব অনলাইন ক্লাসগুলোতে আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে স্বতস্ফ‚র্ত সাড়া পেয়েছি, অনলাইন ক্লাসগুলোতে উপস্থিতি ৮৫ শতাংশের বেশি।’ তিনি আরো বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য আমাদের শিক্ষাব্যবস্থাকে অব্যাহত রাখা পাশাপাশি, বর্তমান ও ভবিষ্যতে ক্লাসে উচ্চমানসম্পন্ন শিক্ষাদান নিশ্চিত করা।

এজন্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যাদের নিজেদেরও পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে; তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। তারাই আমাদের শিক্ষাব্যবস্থার মেরুদন্ড। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে কোনো আপোষ করছিনা এবং প্রয়োজনীয় সকল সরঞ্জামের নিয়মিত রক্ষাণাবেক্ষণ করছি। স্কুল থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রেখে সর্বোচ্চ সহায়তা ও পরামর্শ দিচ্ছি।” -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ