মঙ্গলবার, মে ২৬, ২০২৬

কেন্দ্রের ভিতর চলছে আড্ডা

পাঠক প্রিয়

করোনা ভাইরাসের মধ্যেই ঢাকা-৫ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল নয়টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া শুরু হয়। কয়েকটি কেন্দ্র ঘুরে করে দেখা গেছে, ভোটার উপস্থিতি ও ভোট প্রয়োগের হার একেবারেই কম। ভোট কক্ষের ভেতর পোলিং অফিসাররা গল্পগুজব করে অলস সময় পার করছেন। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা কেন্দ্রের সামনে বসে আড্ডা দিচ্ছেন।

যাত্রাবাড়ি ধলপুর কমিউনিটি সেন্টার ও আউটফল তেলেগু কমিউনিটি সেন্টার এই দুটো কেন্দ্রঘুরে কোনো ভোটার উপস্থিতি দেখা মিলেনি।  আওয়ামী লীগ প্রার্থীদের এজেন্ট ও কর্মী দেখা গেলেও বিএনপির কাউকে দেখা যায়নি।

যাত্রাবাড়ির আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজে দুপর বারোটা পর্যন্ত গুটিকয়েক ভোটার লক্ষ্য করা গেছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হামিদুল ইসলাম বলেন, এখনো প্রত্যাশিত ভোটারদের লক্ষ্য করা যায়নি। হয়তো দুপরের পর ভোটার বাড়বে। কেন্দ্রটির মহিলা বুথের প্রিজাইডিং অফিসার মোতাহার হোসেন বলেন, অল্পসংখ্যপক ভোট পড়েছে।

যেটাকে ভালো সংখ্যা ধরা যাবে না ।

এখানে ভোট দিতে আসা নারী ভোটার আয়শা আক্তার বলেন, ভোট দিতে তেমন একটা সমস্যা হয়নি। কিন্তু কেউ তো ভোট দিতে আসছে না। এমন জানলে তো আসতাম না। আগে যেমন ভোট একটা উৎসব ছিল সেটা নেই।

এদিকে আরো কয়েকটি  কেন্দ্র ঘুরে দেখা গেছে,আঙুলের ছাপ না মেলায় অনেকে ভোট দিতে পারছেন না।

এমন একজন নারী ভোটার জয়া আরা, প্রায় আধাঘন্টা ধরে চেষ্টা করেও তিনি আইডিয়াল কলেজের কেন্দ্রটিতে ভোট দিতে পারেননি।

সূত্র: মানবজমিন

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ