বুধবার, জুলাই ৮, ২০২৬

কালকিনির সাহেবরামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান ছাই, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা

পাঠক প্রিয়

কালকিনি প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওসমান গনি পেইন্ট এন্ড হার্ডওয়্যার স্যানিটারী, সাদ্দাম হার্ডওয়্যার ইলেকট্রিক এবং একটি সেলুন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাতে জানা যায়, সকালে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কালকিনি ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সাদ্দাম কাজী বলেন, “আমার পাশের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। আমাদের দোকানের মালামালসহ তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।”

ওসমান গনি পেইন্ট এন্ড হার্ডওয়্যার স্যানিটারি দোকান মালিকের ছোট ভাই আসলাম সরদার বলেন, “আমাদের সব শেষ। আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন আমাদের কী হবে?”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। স্থানীয়ভাবে ঘটনাটি গভীর শোক ও উদ্বেগ তৈরি করেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ