বুধবার, জুন ৩, ২০২৬

কারাবন্দি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই দেশের বিভিন্ন কারাগারে এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে সরাসরি ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

পরিদর্শনকালে আইজি প্রিজন জানান, দেশের বিভিন্ন কারাগারে থাকা ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে ভোট প্রদান করছেন। তিনি বলেন, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার আগেই সংশ্লিষ্ট সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগে কারাবন্দিদের ভোটগ্রহণ কার্যক্রম ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময়সীমা একদিন বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, কারাগারের ভেতরে স্থাপিত ১০টি বুথে বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের আগে কারাবন্দি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটাররা সম্পূর্ণ নীরবতা বজায় রেখে নির্ধারিত বুথে প্রবেশ করে তাদের ভোট প্রদান করছেন।

কারা সূত্র জানায়, দেশের সব কারাগারের মধ্যে সবচেয়ে বেশি কারাবন্দি ভোটার রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। এখানে আনুমানিক ৬০০ জনের বেশি বন্দি ভোটার রয়েছেন।

এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী কয়েকজন বন্দিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে রাখা হয়েছে। সেখানে দুটি বুথে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। তবে মঙ্গলবার ওই বিশেষ কারাগারে কোনো রাজনৈতিক বন্দি ভোট দেননি। শুধু সাধারণ কয়েদিরা ভোট দিয়েছেন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক বন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটদানকারী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সচিবসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের ভোট দেওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কারাবন্দি ভোটাররা নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করছেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ