শনিবার, জুলাই ১৮, ২০২৬

কর্ণাটকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, বাসে আগুন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চিত্রদুর্গ, কর্ণাটক – ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বুধবার গভীররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বেসরকারি একটি বাসে আগুন ধরে গেলে যাত্রীরা জীবন্ত দগ্ধ হন।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি রাত আনুমানিক ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি বেঙ্গালুরু থেকে শিমোগার যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (লরি) সড়কের ডিভাইডার টপকে বাসটিকে ধাক্কা দিলে বাসের তেলের ট্যাংকে আঘাত লাগে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকের ধাক্কায় বাসের জ্বালানি ট্যাংকে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় বাসের আট যাত্রী ও ট্রাকচালক নিহত হয়েছেন। তবে কয়েকজন যাত্রী জানালার কাচ ভেঙে বেরিয়ে প্রাণে বেঁচে গেছেন।

দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বাসের যাত্রী আদিত্য বলেন, “দুর্ঘটনার পর চারপাশে শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দরজা খোলা সম্ভব হয়নি। আমরা জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেছি এবং একে অপরকে বাঁচাতে এগিয়েছি।”

এ দুর্ঘটনার কারণে তুমকুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এক নারী পর্যটক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটে তারা আটকে পড়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

উল্লেখ্য, এর আগে গত নভেম্বর মাসে তেলেঙ্গানাতেও একই ধরনের দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল। হায়দরাবাদ–বিজাপুর মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ