শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

করোনাকালীন প্রণোদনার অর্থ ৪২ শতাংশ শ্রমিক পাননি

পাঠক প্রিয়

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

অনলাইন ডেস্ক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল,...

করোনার প্রভাব থেকে দেশের অর্থনীতিকে সুরক্ষায় শিল্পখাতের জন্য প্রায় সোয়া লাখ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। ঘোষিত ওই প্রণোদনা প্যাকেজের অর্ধেকের বেশি নিয়েছে তৈরি পোশাক খাত। কিন্তু এর পরও ৪২ শতাংশ শ্রমিক বঞ্চিত হয়েছেন প্রণোদনার অর্থ থেকে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।’তৈরি পোশাক খাতে করোনা ভাইরাস উদ্ভূত সংকট: সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই প্রতিবেদন আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভার্চুয়ালি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির সহকারী কর্মসূচি ব্যবস্থাপক নাজমুল হুদা মিনা ও নুরে আলম মিল্টন। এছাড়া পর্যবেক্ষণ ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক খাত মোট দেশজ উৎপাদনে (জিডিপি) মাত্র ১০ শতাংশ অবদান রেখে প্রণোদনার অর্থের অর্ধেকের বেশি নিয়েছে। সরকার ১৯টি প্যাকেজের আওতায় সরকার ১ লাখ ১৩ হাজার ১১৭ কোটি কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর প্রায় ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দ পায় পোশাক খাত।

অন্যদিকে শ্রমিকদের দোহাই দিয়ে এই প্রণোদনা নেওয়া হলেও বরাদ্ধের মাত্র ১৬ শতাংশ পেয়েছে শ্রমিকরা। এছাড়া পোশাক খাতের মোট ৩০ লাখ শ্রমিকের মধ্যে ৫৮ শতাংশ শ্রমিক প্রণোদনার অর্থ পেলেও ৪২ শতাংশ শ্রমিক এর কোনো সুবিধা পায়নি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, চার দশকের এই শিল্প এখনো  সরকার ও জনগণের টাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সংকট মোকাবেলায় মালিকরা নিজেদের আত্মমর্যাদা দেখাতে পারেননি।

প্রণোদনার টাকা পেলেও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে তেমন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি শ্রম আইন না মেনে কারখানা লে-অফ করা হয়েছে। প্রণোদনার ক্ষুদ্র অংশ পেয়েছে শ্রমিক পক্ষ। এটি মাত্র ১৬ শতাংশ এবং তা বিতরণ করা হয়েছে বৈষম্যমূলক।

করোনার এমন সংকটের সময়ও ৬৪ কারখানার কারখানার ২১ হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে। তবে মালিকদের সংগঠন বিজিএমইএ-এর চাপে একপর্যায়ে শিল্প পুলিশ ও কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর তথ্য সরবরাহ বন্ধ করে দেয়।

সূত্র: কালের কন্ঠ

 

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ