মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

কক্সবাজারে বায়োফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন

পাঠক প্রিয়

অনলাইন ভার্সন

কক্সবাজারের লং বীচ হোটেলের কনফারেন্স লাউঞ্জে বায়োফার্মা লিমিটেডের তিনদিনব্যাপী বার্ষিক বিক্রয় সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোম্পানির বিগত বছরের সাফল্য পর্যালোচনা, নতুন পণ্য ও বিক্রয় কৌশল নিয়ে আলোচনা এবং আগামী বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সম্মেলনের বিভিন্ন পর্বে প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ অগ্রগতির রূপরেখা প্রণয়ন করা হয়। মূল অনুষ্ঠান শেষ হয় গত ৩১ ডিসেম্বর দুপুর ২টায়। এরপর নববর্ষের প্রথম দিনে, ১ জানুয়ারি ২০২৬ দুপুর ১২টায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় কোম্পানির সকল কর্মকর্তা, মেডিকেল প্রমোশন অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজারসহ সম্মেলনে অংশগ্রহণকারী কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োফার্মা লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ডা. শাহবুদ্দিন আহমেদ চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজীম। সূচনা বক্তব্য প্রদান করেন কোম্পানির সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. এন. এ. কামরুল আহসান।

এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য ডা. মিজানুর রহমান, ডা. আলী আশরাফ খান, ডা. ফজলুর রহমান মজুমদার, সাইফুল আমিন, প্রফেসর ডা. জহির উদ্দিন মাহমুদসহ দেশের বরেণ্য চিকিৎসকরা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সম্মেলনে বিগত বছরে সেলসে সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে তারা ক্রেস্ট, প্রশংসাপত্র ও আর্থিক সম্মাননা গ্রহণ করেন। যারা নির্ধারিত টার্গেটের চেয়ে বেশি সেলস অর্জন করেছেন, তাদের বিশেষভাবে সম্মানিত করা হয় এবং অনেককে পদোন্নতি প্রদান করা হয়। এদের মধ্য থেকে তিনজনকে ‘ম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। পাশাপাশি নয়জন প্রবীণ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, গান, হামদ ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। এছাড়া সেলস প্রতিনিধিদের জীবন ও সংগ্রাম নিয়ে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটকে মাহবুবের দৃষ্টিনন্দন ও অনবদ্য অভিনয় দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। তার অভিনয়ে জনপ্রিয় নাটকের চরিত্র ইশিতার ছায়া খুঁজে পান অনেকেই। নাটকটি সেলস প্রতিনিধিদের জন্য আগামী দিনের পথনির্দেশনা হিসেবে বিবেচিত হয় এবং সম্মেলনে এক ঐতিহাসিক ও মনোমুগ্ধকর আবহ সৃষ্টি করে।

সম্মেলনের মাধ্যমে বায়োফার্মা লিমিটেড আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম ও দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ