রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে: ইসি সানাউল্লাহ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা ঘটবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ

শনিবার সকালে ঢাকায় আয়োজিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফেল)–এর একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রযুক্তিগত সহায়তা কাঠামোসহ সব দপ্তরের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

তবে তিনি স্বীকার করেন, আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা, ভুয়া তথ্য ছড়ানো, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি ইতোমধ্যে বিভিন্ন প্রযুক্তিগত নজরদারি ব্যবস্থা, পর্যবেক্ষণ সেল এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি জানান।

সানাউল্লাহ আরও বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। আমরা ভোটারদের নিরাপদ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি।”

কর্মশালায় নির্বাচনী পর্যবেক্ষণ, সাইবার নিরাপত্তা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ