সোমবার, আগস্ট ১০, ২০২৬

এশিয়ার দেশগুলোতে দেখা যাবে আবীর-আঁচল অভিনীত ‘রাগী’

পাঠক প্রিয়

আবীর-আচল জুটি অভিনীত ‘রাগী’ ছবিটি রপ্তানি ক্ষেত্রে বড় ধরনের রেকর্ড করতে যাচ্ছে বলে জানা গেছে। মিজানুর রহমান মিজান পরিচালিত ছবিটি একটি চীনা কোম্পানি দুই লাখ ডলারে রাইট কিনে নিতে প্রস্তাব দিয়েছে। চীনে এই কোম্পানিটির সাবস্ক্রাইবার আছে ১০ মিলিয়ন। তারা নেটফ্লিক্স ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মের মতো করেই ছবি মুক্তি দিয়ে থাকে। তাদের থলিতে অনেক ছবিই আছে।

Raagi to hit overseas market

সাবস্ক্রাইবাররা যখন খুশি এসব ছবি দেখতে পারেন। যাহোক, আবীর ও উল্লিখিত চীনা কোম্পানিটি মধ্যে আলোচনা এই করোনা দুর্যোগেই এগিয়ে যাচ্ছে। যেহেতু ছবিটি বাংলা ভাষায় নির্মিত হয়েছে, সেহেতু ছবিটি ইংরেজি সাবটাইটেল করে দিতে হবে – এটাই হলো চীনা কোম্পানিটির শর্ত।

ছবিটির নায়ক আবীর জানিয়েছেন, কোভিড-১৯ দুর্যোগ শুরু হওয়ার আগেই কথা চূড়ান্ত হয়ে আছে। হঠাৎ করোনা এসে যাওয়ার কারণে চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। করোনা চলে গেলেই তিনি চুক্তির দিকে এগিয়ে যাবেন। তিনি বলেন, চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়ে গেলে নিশ্চিত করে বলা যাবে, আমার এ ছবিটি বিদেশি মুদ্রা উপার্জনের ক্ষেত্রে প্রথম হয়ে থাকবে। ছবিটি যদি রেডি থাকে তাহলে এখনই অনলাইনে সব কাজ সেরে ফেলার জন্য চীনা কোম্পানিটি চাপ দিচ্ছে বলে জানান এই নায়ক।

তিনি বলেন, ছবিটির সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন ইতিমধ্যে ছবিটির আবহসঙ্গীতের কাজ শুরু করেছেন। ছবিটির কালার গ্রেডিং হবে ভারতে। পাশাপাশি যোগ করেন- শুধু চীনে নয় ইতিমধ্যে কথা চলছে এশিয়ার আরও কয়েকটি দেশে। আপাতত এরচেয়ে বেশি কিছু জানাতে চাইছি না।

ছবিটিতে প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করেছেন অ্যাকশন কুইন মুনমুন। এছাড়া শক্তিামন অভিনেতা শতাব্দি ওয়াদুদকেও দেখা যাবে।উল্লেখ করার বিষয় হলো, আবীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। চীনের সঙ্গেই তার সব ব্যবসা-বাণিজ্য। তিনি চাইলে শুধু রাগী নয়, অন্যান্য ছবিও রপ্তানির মাধ্যমে চীনে বাংলাদেশের ছবির এক বাজার তৈরি করতে পারেন। ভারতীয়, বিশেষ করে মুম্বাইয়ের ছবিগুলো ভারতসহ বিশ্বজুড়ে একইসঙ্গে মুক্তি পায়।

মুম্বাই চলচ্চিত্র বিদেশ থেকে বড় ধরনের অর্থ আয় করে থাকে। সালমান খান, আমীর খানের বড় বাজার আছে চীনে। সেখানকার দর্শক সমাজ এই দুই তারকাকে ব্যাপকভাবে চেনে। আবীরও একই উদ্যোগ নিতে পারেন।

সেখানকার গণমাধ্যমে এদেশের তারকাদের তুলে ধরতে হবে। ছবি মুক্তির আগেই সংশ্লিষ্ট শিল্পীদের দর্শকের কাছে পরিচিত করে তুলতে হবে। যা করে ভারতীয় গণমাধ্যম। রাগী ছবির স্বার্থে আবীরকেও সে উদ্যোগ নিতেই হবে। এদেশের বর্তমান সংকুচিত বাজার থেকে বেরিয়ে, বিদেশে বাজার খুঁজে পেলে চলচ্চিত্রশিল্পের জন্য মঙ্গলজনক হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ