শুক্রবার, জুন ২৬, ২০২৬

এবার রসায়নে নোবেল পেলেন দুই নারী

পাঠক প্রিয়

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

রসায়ন শাস্ত্রে এবারের নোবেল পুরস্কার পেলেন একজন মার্কিন ও একজন ফরাসি বিজ্ঞানী। জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য তাদের যৌথভাবে ২০২০ সালে রসায়নের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত দুজন হলেন ফরাসি নাগরিক এমমানুয়েল চার্পেনিয়ার এবং মার্কিন নাগরিক জেনিফার এ দৌদনা।বুধবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বিকেল ৪টা) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এর আগে, ৬ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর তিনজনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন— রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রে ঘেজ। এর মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।

মহাবিশ্বের অন্যতম বিস্ময় ব্ল্যাকহোলের গঠনে সাধারণ আপেক্ষিকতার ভূমিকা নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে অর্ধেকটা পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক রজার পেনরোজ। নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেকটাই পাবেন তিনি। বাকি অর্থের অর্ধেক পাবেন জার্মানির মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্সের গবেষক রাইনহার্ড গেনজেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ঘেজ৷ তারা দুজন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারী এক ধরনের বস্তু (সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট) আবিষ্কার করেছেন।

এদিকে ৫ অক্টোবর চিকিৎসায় নোবেল পুরস্কার দেয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। হেপাটাইটিস ‘সি’ ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম রাইস।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ