শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

এপেক্স ফুটওয়্যার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পাঠক প্রিয়

দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে এ নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি থাকতে হবে। ফুটওয়্যার উৎপাদন শিল্পে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের ফুলটাইম ভিত্তিতে অফিসে কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি। কর্মস্থল হবে গাজীপুরের কালিয়াকৈর এলাকায়।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুইটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

আগ্রহী প্রার্থীরা এপেক্স ফুটওয়্যার লিমিটেডের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ