মঙ্গলবার, জুন ২, ২০২৬

এপস্টেইনের গোপন নথি ফাঁস, মুখ খুললেন বিল গেটস, যা বললেন মেলিন্ডা

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক

মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অতীতে যোগাযোগ থাকার বিষয়টি নিয়ে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। একই সঙ্গে তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস জানিয়েছেন, এ সম্পর্ক ঘিরে এখনো অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়েছে।

সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টেইন-সংক্রান্ত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করে। এসব নথিতে এপস্টেইনের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ, অবৈধ আর্থিক লেনদেন এবং ই-মেইল আদান-প্রদানের তথ্য উঠে এসেছে। প্রকাশিত হয়েছে ব্যক্তিগত কিছু ছবিও।

প্রকাশিত নথির একটি খসড়া ই-মেইলে দাবি করা হয়, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন গেটস।

অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, ২০১১ সালে তিনি প্রথম এপস্টেইনের সঙ্গে দেখা করেন এবং পরবর্তী তিন বছরে কয়েকবার তাঁর সঙ্গে ডিনার করেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন না বলে জানান।

গেটস বলেন, “আমি তাঁর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং এজন্য ক্ষমা চাইছি।”
তিনি আরও বলেন, খসড়া ই-মেইলটি কখনো পাঠানো হয়নি এবং সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।

নথিতে গেটসের বিরুদ্ধে মাদক সংগ্রহে সহায়তা, রুশ নারীদের সঙ্গে সম্পর্কের জটিলতা সামলানো এবং বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক সহজ করার মতো অভিযোগও উল্লেখ ছিল। এসব অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন গেটস ও তাঁর মুখপাত্র।

গেটসের মুখপাত্র জানান, এসব নথি থেকে বোঝা যায় এপস্টেইন গেটসের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে না পেরে হতাশ ছিলেন এবং মানুষকে ফাঁদে ফেলা বা বদনাম করার চেষ্টা করতেন।

এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেলিন্ডা গেটসও। মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন নথি প্রকাশ তাঁর বিবাহিত জীবনের বেদনাদায়ক স্মৃতি আবার সামনে নিয়ে এসেছে।

মেলিন্ডা বলেন, “যখনই এসব বিষয় সামনে আসে, ব্যক্তিগতভাবে তা আমার জন্য খুব কঠিন হয়ে ওঠে। এখনো যেসব প্রশ্ন রয়েছে, তার উত্তর সংশ্লিষ্ট ব্যক্তিদেরই দিতে হবে।”

উল্লেখ্য, ২০২১ সালে বিল ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ হয়।
২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন জেফরি এপস্টেইন।

গেটস জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে তাঁর কথোপকথনের মূল বিষয় ছিল বৈশ্বিক স্বাস্থ্য খাতে ধনীদের আর্থিক সহায়তা নিশ্চিত করা। তবে পরবর্তীতে তিনি বুঝতে পারেন, এসব আলোচনা বাস্তব কোনো ফল দেয়নি।

সূত্র: গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ