রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

এনসিসি ব্যাংক চালু করলো অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইএসআরএম সিস্টেম

পাঠক প্রিয়

কর্পোরেট সংবাদ ডেস্ক

ঢাকা, ২৮ জানুয়ারি – পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই ব্যাংকিংয়ে প্রতিশ্রুতি রক্ষার পথে এনসিসি ব্যাংক নতুন এক প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিয়েছে। ব্যাংক সম্প্রতি চালু করেছে অত্যাধুনিক অটোমেটেড এনভারমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট (ইএসআরএম) সিস্টেম, যা ঋণদান প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

এই স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মটি ঋণগ্রহীতাদের পরিবেশ ও সামাজিক ঝুঁকি মূল্যায়ন, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সক্ষম। কেন্দ্রীয় ডাটাবেসের মাধ্যমে রিয়েল-টাইমে ঋণের ঝুঁকি পর্যবেক্ষণ করার সুবিধা থাকায় এটি দেশের পাশাপাশি আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার চাহিদাও পূরণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার বলেন, “স্বয়ংক্রিয় ইএসআরএম সিস্টেম আমাদের ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করার কৌশলগত অগ্রাধিকার প্রতিফলিত করে। এটি ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে এবং অর্থায়নের সিদ্ধান্তে পরিবেশ ও সামাজিক বিষয়সমূহকে পদ্ধতিগতভাবে বিবেচনা নিশ্চিত করবে।”

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “পরিবেশবান্ধব টেকসই ব্যাংকিং এখন আর ঐচ্ছিক নয়—এটি একটি নৈতিক দায়িত্ব। নতুন সিস্টেম আমাদের ঋণ পোর্টফোলিওতে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে এবং গ্রীণ পোর্টফোলিওর প্রবৃদ্ধিকে আন্তর্জাতিক মান অনুযায়ী আরও গতিশীল করবে।”

এ উদ্যোগের মাধ্যমে এনসিসি ব্যাংক ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি পূরণ করবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ