সোমবার, আগস্ট ১০, ২০২৬

এনসিসি ব্যাংকে নতুন ম্যানেজমেন্ট ট্রেইনির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

এনসিসি ব্যাংকে সম্প্রতি নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ও মোহাম্মদ মিজানুর রহমান, এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনের প্রধান রিশাদ হোসেন উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান যুগে ব্যাংকিং খাত কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্থিক প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, একজন ব্যাংক কর্মকর্তার জন্য শুধু পেশাদার জ্ঞানই যথেষ্ট নয়; উদ্ভাবনী চিন্তাভাবনা, পরিশ্রম এবং নৈতিক মূল্যবোধও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি নবাগতদের গ্রাহকসেবায় পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং দায়িত্ববোধের সমন্বয়ে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন। এম. শামসুল আরেফিন আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের কর্মকর্তা এই মূল্যবোধের আলোকে ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরের নেতৃত্ব দিতে সক্ষম হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ