শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

এনসিপিকে আসন ছাড় দেওয়ার খবর ‘কাল্পনিক’ : জামায়াত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দেওয়ার খবরকে ‘সত্য নয়’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা সম্পূর্ণ কাল্পনিক, এর কোনো সত্যতা নেই।”

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন—এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, জামায়াতের সঙ্গে বিভিন্ন দল ও জোট রয়েছে, তবে সংখ্যাগরিষ্ঠতা পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হবে না।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি করছে। অতীতের মতো আবারও কোনো পাতানো নির্বাচন হলে তার ফল শুভ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সকালে জামায়াত আমির শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে ইউরোপের কয়েকজন কূটনীতিকের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, দেশে অতীতের সব বড় রাজনৈতিক সংকটের মূল কারণ ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাব। ভবিষ্যতেও যদি পাতানো নির্বাচন হয়, তাহলে দেশ গভীর সংকটে পড়বে বলে তিনি সতর্ক করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ