শনিবার, আগস্ট ১৫, ২০২৬

এনবিআর প্রকাশ করলো মূল্য সংযোজন কর ও সংশ্লিষ্ট আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট

পাঠক প্রিয়

অর্থ-বাণিজ্য ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঘোষণা করেছে যে, মূল্য সংযোজন কর আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩-এর অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছে।

এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিনটি আইনের অধীনে প্রণীত বিধিমালার ইংরেজি অথেন্টিক টেক্সট না থাকার কারণে দেশি-বিদেশী বিনিয়োগকারী, পেশাদার প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুবিধার মুখোমুখি হচ্ছেন।

এখন থেকে সরকারি গেজেটে প্রকাশিত এই অথেন্টিক ইংলিশ টেক্সটের মাধ্যমে আইনগুলোতে উল্লেখিত বিধি, শর্তাবলী এবং প্রক্রিয়াগুলো সঠিকভাবে বোঝা যাবে। এনবিআরের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই উদ্যোগ ব্যবসায়ী, গবেষক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক পদক্ষেপ হিসেবে কাজ করবে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ