শনিবার, মে ৩০, ২০২৬

উচ্চাভিলাষী সংস্কার নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ হতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বেশ কিছু বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করছে, যেগুলোর পূর্ণ প্রভাব বা ইমপ্লিকেশন এখনই সবাই বুঝে উঠতে পারছে না। দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে থাকা সংস্কার কমিটিগুলোর প্রস্তাব পর্যালোচনা করে এগিয়ে দেওয়া হলেও কিছু সিদ্ধান্ত ‘অতি উচ্চাভিলাষী’ হয়ে গেছে বলেও মনে করছেন তিনি।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, “অন্তর্বর্তী সরকার পুরোটাই না হলেও বেশিরভাগ বা অন্তত মৌলিক দিকগুলো নিয়ে সংস্কার করেছে। কিন্তু আমার মনে হয়, আমরা হয়তো অনেক বেশি, কিছুটা উচ্চাভিলাষী সংস্কার করে ফেলেছি। যেগুলো ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য হজম করা বা সহ্য করা কঠিন হতে পারে।”

তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য যেসব কমিটি কাজ করছিল, তাদের প্রস্তাবগুলোর সারাংশ বা নীতিগত দিকগুলোই অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রশাসনিক ও আর্থিক কাঠামোয় দ্রুত পরিবর্তন আসছে। তবে এসব পরিবর্তন জনস্বার্থে হলেও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন পরিকল্পনা উপদেষ্টা।

তার মতে, নির্বাচিত জাতীয় সংসদই জনগণের চাহিদা ও গ্রহণযোগ্যতা সবচেয়ে ভালোভাবে মূল্যায়ন করতে পারে। তাই অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্যাকেজের মূল অংশ বা নির্যাসই নতুন সরকার গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, “নির্বাচিত সরকার নিজের মতো করে বিবেচনা করবে কোন সংস্কারগুলো স্থায়ী করা যায়। কারণ তারা জনগণের কাছে জবাবদিহি করে এবং চাহিদা বোঝে। আমরা শুধুমাত্র কাঠামোগত অগ্রগতি নিশ্চিত করতে চেয়েছি।”

একনেক সভা-পরবর্তী এই ব্রিফিংয়ে উন্নয়ন প্রকল্প, আর্থিক শৃঙ্খলা ও চলমান সংস্কারের অগ্রগতি নিয়েও আলোচনা হয় বলে সূত্র জানায়।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ