মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ঈদে পান্থ কানাইয়ের নতুন গান ‘আবার চুমকি’ প্রকাশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৫ মার্চ: জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন তার নতুন গান ‘আবার চুমকি’। ঈদের দিন সন্ধ্যায় গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

গানটি শোনা যাচ্ছে গানচিল মিউজিক-এর ইউটিউব চ্যানেলে। গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইনসাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক

গানচিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’ নতুনভাবে উপস্থাপনের ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘আবার চুমকি’। মূল গানটি কণ্ঠ দিয়েছিলেন খুরশীদ আলম, যা ‘দোস্ত দুশমন’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে পান্থ কানাই গানটি রিমেক করে শ্রোতাদের প্রশংসা অর্জন করেন।

নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন খায়রুল বাসারপারসা ইভানা। ভিডিওটি নির্মাণ করা হয়েছে ৬০-৭০ দশকের আবহে, যেখানে পুরনো বাংলা সিনেমার নস্টালজিয়া ফুটিয়ে তোলা হয়েছে।

গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, খুরশীদ আলমের গাওয়া ‘চুমকি চলেছে একা পথে’ একটি কালজয়ী সৃষ্টি। সেই গান রিমেক করার পর তিনি দারুণ সাড়া পেয়েছিলেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর ‘আবার চুমকি’ তৈরি হয়েছে বলে জানান তিনি। নতুন গানটি শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে এবং ঈদের উৎসবকে আরও প্রাণবন্ত করবে বলেও আশা প্রকাশ করেন এই শিল্পী।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ