অনলাইন ডেস্ক

আসন্ন Eid al-Adha উপলক্ষে টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে Ministry of Public Administration।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের দীর্ঘ ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা থাকবে। এছাড়া ২৪ মে (রোববার) স্বাভাবিক কার্যক্রম চলবে।
তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা। একই সঙ্গে হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে Bangladesh Bank। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেবে Supreme Court of Bangladesh।
এছাড়া বেসরকারি শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত Ministry of Labour and Employment বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।


