কর্পোরেট ডেস্ক

ঢাকা, ১৭ ডিসেম্বর – ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ প্রথম স্থান অর্জন করেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের স্বীকৃতিতে ব্যাংক এই পুরস্কার লাভ করেছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠান উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোতাহার হোসাইন মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন।
ব্যাংক কর্তৃপক্ষ এ অর্জনকে প্রবাসীদের জন্য আরও উন্নত সেবা প্রদান এবং বৈদেশিক রেমিট্যান্স ব্যবস্থাকে আরও সুসংহত করার প্রেরণা হিসেবে মনে করছে।


