শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ২০ ফেব্র“য়ারি ২০২৫, বৃহ¯পতিবার, বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। ব্যাংকের ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ, বরিশাল জোনপ্রধান মোঃ সরোয়ার হোসেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ। সম্মেলনে বরিশাল জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খুরশীদ ওয়াহাব বলেন, ইতোমধ্যে ইসলামী ব্যাংক সকল বাধা পেরিয়ে গৌরবের সাথে ঘুরে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এখন গণমানুষের দোরগোঁড়ায়। গ্রাহকসেবা প্রদানে সর্বোচ্চ সততা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। তিনি বাংলাদেশ ব্যাংক ও শরী’আহ নীতিমালা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য এজেন্ট মালিকদের প্রতি আহবান জানান।

সম্মেলনে তথ্য প্রকাশ করা হয়, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের ৪৭৩টি উপজেলায় ২৭৮৩টি এজেন্ট আউটলেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা প্রদান করছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকসংখ্যা ৫০ লাখের বেশি। দেশের মোট এজেন্ট ব্যাংকিং আমানতের ৩৯% এবং বৈদেশিক রেমিট্যান্সের ৫৬% এককভাবে ধারণ করছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। শুধু ২০২৪ সালে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে ২২৭৭ কোটি টাকা নতুন ডিপোজিট এবং ১৭ হাজার কোটি টাকা রেমিট্যান্স সংগৃহীত হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ