কর্পোরেট ডেস্ক

ঢাকা, ৩ ফেব্রুয়ারি: গ্রাহক সেবা আরও সহজ ও আধুনিক করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম—সেলফিন, এমক্যাশ ও আই ব্যাংকিংয়ের মাধ্যমে ডিএনসিসির সকল পরিষেবার ফি পরিশোধ করা যাবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম এবং ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান ও মো. আব্দুল্লাহেল বাকি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাইনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে ডিএনসিসির সেবা গ্রহণে নগদবিহীন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


