মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ইসরায়েল পশ্চিম তীরের শরণার্থী শিবিরের ২৫টি ভবন ধ্বংস করেছে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নূর শামস শরণার্থী শিবিরে ২৫টি ভবন ধ্বংসের কার্যক্রম শুরু করেছে। দেশটির সেনাবাহিনীর বরাতে জানানো হয়েছে, এই অভিযান সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর কার্যক্রম দমন এবং সামরিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এসব ভবনে প্রায় ১০০টি ফিলিস্তিনি পরিবার বসবাস করত।

বুধবার ভোরে বুলডোজার ও ক্রেনের মাধ্যমে ভবনগুলো ভাঙা শুরু করা হলে ধুলার ঘন মেঘ আকাশে ছড়িয়ে পড়ে। বহু বাসিন্দাকে দূর থেকে নিজের ঘর ভাঙার দৃশ্য দেখতে দেখা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর সামারিয়ার নূর শামস এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। কেন্দ্রীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথ জরুরি সামরিক প্রয়োজনে স্থাপনাগুলো ভাঙার নির্দেশ দিয়েছেন। তাদের দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সংগ্রহ করে কার্যক্রম পরিচালনা করছে, যা ইসরায়েলি সেনাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

চলতি বছরের শুরুতে ইসরায়েল নূর শামস, তুলকারেম ও জেনিন শরণার্থী শিবিরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। সেনাবাহিনী জানায়, এক বছর পরও এসব এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে।

ডিসেম্বরের শুরুতে ধ্বংসের আশঙ্কায় থাকা ভবনগুলোর বাসিন্দারা তাদের ঘরের মালামাল সরিয়ে নেন। অনেকেই জানান, তাদের যাওয়ার মতো কোনো বিকল্প জায়গা নেই। বিশ্লেষকদের মতে, ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে সামরিক যান চলাচল সহজ করতে ইসরায়েল এই কৌশল ব্যবহার করছে।

প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। ১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নূর শামসসহ এসব শরণার্থী শিবির গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে সঙ্গে ঘন জনবসতিতে পরিণত হয়েছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল, আরব নিউজ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ